শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ বেগম জিয়াকে যেন বাঁচিয়ে রাখেন- হাসনাত আব্দুল্লাহ

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১:১২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন।

আজ দুপুরে বেগম জিয়াকে সংকটাপন্ন অবস্থায় দেখতে আসেন রাজধানীর এভেয়ারকেয়ার হসপিটালে। বেগম জিয়াকে দেখে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত।

এসময় হাসনাত বলেন, উনি অনেক অপ্রেশনের মধ্য দিয়ে গেছেন। মেডিকেল অত্যাচারের মধ্য দিয়ে গেছেন। গণতন্ত্রের উত্তরণের জন্য উনার সুস্থ থাকা জরুরি। যে এসব কিছুর জন্য দায়ী। আল্লাহ যেন খালেদা জিয়াকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন।