শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

নোয়াখালী থেকে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযুক্ত সেই আনসার ভিডিপি ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: রোববার, ৩০ নভেম্বর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন
নোয়াখালী এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে র‍্যাব আটক করে তাকে

নোয়াখালী এক্সপ্রেস ডটকম
ছবি: সংগৃহিত

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর (৪৪)-এর বিরুদ্ধে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পৃথক দুটি মামলা রয়েছে। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চট্টগ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ গ্রেফতার করে। দুদকের মামলা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলমগীর নোয়াখালী ও সেনবাগ শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালীন জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

প্রথম মামলায় প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তিনি ভুয়া ঋণ গ্রহীতার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন।
দ্বিতীয় মামলায় ৮৯টি ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। দুই শাখায় তার বিরুদ্ধে মোট ৮ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা (প্রায় ৯ কোটি টাকা) আত্মসাতের অভিযোগ এনেছে দুদক।

প্রথম মামলায় প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তিনি ভুয়া ঋণ গ্রহীতার মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করেন।

দুদক

দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে ব্যাংক শাখাগুলোতে অভিযান চালিয়ে কর্মকর্তারা রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে অসংখ্য অনিয়ম এবং জালিয়াতির স্পষ্ট প্রমাণ পান। এই প্রমাণের ভিত্তিতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর পলাতক থাকা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১-এর একটি দল। র‍্যাব-কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, মামলা দায়েরের পর পলাতক থাকা মোহাম্মদ আলমগীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১-এর একটি দল। বাকি তথ্য দুদকের পক্ষ থেকে জানানো হবে।