শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
Noakhali Police Super Noakhali Express
Noakhali Police Super Noakhali Express
নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা – নোয়াখালী এক্সপ্রেস

জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। সোমবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি জেলাকে মডেল হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব।

এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা, মাদক, ইভটিজিং ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ সুপারের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আবু তৈয়ব মো আরিফুর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) লিয়াকত আকবর, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) মনিশা দাশ প্রমুখ । এর আগে তিনি খুলা জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নোয়াখালী প্রতিনিধি