জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে নোয়াখালীর ৩ মুখ




আলোচিত বাগচাস থেকে রুপান্তরিত হওয়া এনসিপির ছাত্র সংগঠন জার্তীয় ছাত্রশক্তি কেন্দ্রীয় সংসদ আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে। বুধবার ৩ রা ডিসেম্বর সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী কার্যালয় রুপায়ন ট্রেড সেন্টার থেকে এ ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে নোয়াখালীর তিন ছাত্রনেতার নামও দেখা যায়। বেশ গুরুত্বপূর্ণ পদে তাদের অবস্থান রয়েছে। এতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রেজায়ে রাব্বি জায়েদ যিনি সদর উপজেলার বাসিন্দা। আবু বকর সিদ্দিক রয়েছেন ৩ নং সহ-সভাপতি পদে। যিনি জুলাইয়ের আহত যোদ্ধা ও জুলাই ওরিয়র্স এর সাবেক আহবায়ক, বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সুবর্ণ চরের কৃতি সন্তান ইমরান নাজীর যিনি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলেন।