শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

টানা তিন ড্র! চাপে রিয়াল মাদ্রিদ, টপে বার্সেলোনা

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ২:৪১ অপরাহ্ন
Noakhali Express
Noakhali Express

লা লিগায় টানা তিন ম্যাচ ড্র করে চাপে পড়েছে রিয়াল মাদ্রিদ। গত রাতে বাংলাদেশ সময় অনুষ্ঠিত এ্যাওয়ে ম্যাচে লিগের তলানিতে থাকা জিরোনার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে জাবি আলোনসোর দল। ম্যাচের শুরুতেই খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল, তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে মরক্কোর ফুটবলার ওনাই গোল করে জিরোনাকে এগিয়ে দেন।

Noakhali Express

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এরপর আর কোনো গোল না হওয়ায় টানা তৃতীয়বার পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে মাদ্রিদ।

অন্যদিকে আলাবেজের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে হানসি ফ্লিকের বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগের টপে আছে তারা। ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়া রিয়াল এবং ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিয়েগো সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের এই ঘনিষ্ঠ প্রতিযোগিতা লা লিগার শিরোপা লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Noakhali Express

টানা ড্রয়ের কারণে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বড় চাপ বাড়ছে রিয়ালের কোচ জাবি আলোনসোর ওপরও। সাম্প্রতিক রিউমারে শোনা যাচ্ছে, রিয়ালের ডাগআউটে তার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চয়তার মুখে।

তবে এসব গুঞ্জনকে পাত্তা দিতে নারাজ আলোনসো। ম্যাচ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন,
“আমরা এখনো লিগের উপরের দিকেই আছি। এটি মৌসুমের শুরু, এখনও অনেক সময় বাকি। খেলোয়াড়দের রিয়্যাকশন আমি পছন্দ করি—যদিও এটি যথেষ্ট নয়, আত্মসমালোচনা আর ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। হোম ও অ্যাওয়ে—দুই জায়গাতেই জিততে চাই আমরা।”

Noakhali Express

তিনি আরও যোগ করেন,
“এবারের পয়েন্ট টেবিলের লড়াই খুব কঠিন। সামনে এখনও অনেক কিছুই হতে পারে।”

টানা ড্রয়ে হতাশ রিয়াল সমর্থকরা আশা করছেন—আলোনসোর দল দ্রুতই রিদমে ফিরে এসে জয়ের ধারায় ফিরবে।