বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ারের বড় ধরনের বিপর্যয়


ইন্টারনেট অবকাঠামোর অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার (cloudflare.com) আজ হঠাৎ করে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট ও অনলাইন সার্ভিসে ৫০০ Internal Server Error দেখা যাচ্ছে।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা দুপুরের পর থেকেই ক্লাউডফ্লেয়ার নির্ভর সাইটগুলোতে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। সোশ্যাল মিডিয়া ও ডাউনটাইম মনিটরিং প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের অভিযোগ দ্রুত বাড়ছে।
ক্লাউডফ্লেয়ার বিশ্বের লক্ষাধিক ওয়েবসাইটের সিকিউরিটি, CDN এবং ডোমেইন ট্র্যাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে তাদের সার্ভিসে কোনো বড় সমস্যা দেখা দিলে ইন্টারনেটের বড় অংশ ধীর বা অচল হয়ে পড়তে পারে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
- ক্লাউডফ্লেয়ারের গ্লোবাল নেটওয়ার্ক রুটিং কিংবা সার্ভার কনফিগারেশন আপডেট এর কারণে এই বিপর্যয় ঘটতে পারে।
- কোম্পানির স্ট্যাটাস পেজেও সমস্যা রিপোর্ট করা হয়েছে, তবে এখনো অফিসিয়াল বিস্তারিত ব্যাখ্যা আসেনি।
বিশেষজ্ঞদের মতে, ক্লাউডফ্লেয়ার দ্রুত সমস্যাটি সমাধানে কাজ করছে। তবে নেটওয়ার্ক অবকাঠামোগত এরকম সমস্যা ঠিক হতে কিছুটা সময় লাগতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।