নোয়াখালীতে পরীক্ষায় নকলের চেষ্টাকালে শিক্ষকের ভর্ৎসনা, ওয়াশরুমে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রীর মৃত্যু


নোয়াখালীতে পরীক্ষার হলে চিরকুটসহ ধরা পড়ার পর বিদ্যালয়ের টয়লেট থেকে ফারহানা আক্তার মোহনা (১২) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের পাশে প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ফারহানার কাছ থেকে চিরকুট উদ্ধার করেন হল পরিদর্শক। পরে দুপুরে পাশের প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটে ফারহানাকে ঝুলন্ত অবস্থায় দেখেন শিক্ষার্থীরা। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল আকবর বলেন, ‘সকাল সাড়ে ৯টায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হয়ে ১১টায় শেষ হয়। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মিথুন চন্দ্র শীল ফারহানাকে চিরকুট ব্যবহার করতে দেখে শুধুমাত্র চিরকুটটি নিয়ে নেন। খাতা জব্দ বা কোনো শাস্তি দেওয়া হয়নি। মেয়েটি স্বাভাবিকভাবেই পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়ে যায়।