শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

‘‘আগে সিদ্ধান্ত আসতো গণভবন থেকে, এখন আসে কাটাবনের মেস থেকে”

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
WhatsApp Image 2025 11 29 at 14.20.56 566cff7e

ঢাবি প্রশাসনকে ‍উদ্দেশ করে কাদের

WhatsApp Image 2025 11 29 at 14.20.56 566cff7e

অনির্দিষ্টকালের জন্য ঢাবির অনলাইন ক্লাসের বিরোধীতা ও সমালোচনা করে ডাকসুর ভিপি পদে নির্বাচন করা আব্দুল কাদের বলেন, করোনার সময় লীগ তার স্বার্থে ক্যাম্পাস বন্ধ করে রাখছে। অভ্যুত্থান পরবর্তীতে আমরা অন্তত একটা মেরুদণ্ডওয়ালা প্রশাসন চাইছিলাম, যারা শিক্ষার্থীদের স্বার্থটা দেখবে। কিন্ত এখনো আগের কালচার রয়ে গেছে। আগে সিদ্ধান্ত আসতো গণভবন থেকে, এখন আসে কাটাবনের মেস থেকে। শেইম!

WhatsApp Image 2025 11 29 at 14.21.01 959c20ee
ছবি: বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি

শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার বিজ্ঞপ্তি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে তিনি এ মন্তব্য করেন। এসময় কাদের ঢাবি ভিসিকে উদ্দেশ করে আরও বলেন, এটা ৫- আগস্ট পরবর্তী সময়। মাথায় রাখবেন, কাটাবনের মুরিদ। তবে এই অথর্ব প্রশাসন ক্লাস-পরীক্ষা, ক্যাম্পাস খোলা নিয়ে কোনো ঘৃণ্য পায়তারা চালালে; সেটা বরদাশত করা হবে না।