ফিক্সিং অভিযোগে নিলাম থেকে বাদ যাচ্ছে এনামুল-মোসাদ্দেক সহ যে সাত ক্রিকেটার!

মেহেদী হাসান, ক্রিড়া সংবাদদাতা, ঢাকা


ফিক্সিং–সংশ্লিষ্টতার অভিযোগের প্রেক্ষিতে এবারের বিপিএল নিলাম থেকে প্রাথমিক তালিকায় থাকা সাত স্থানীয় ক্রিকেটারকে বাদ দিয়েছে বিসিবি। যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করেনি, তবে নিলামের চূড়ান্ত তালিকা থেকেই তাদের অনুপস্থিতি বিষয়টিকে স্পষ্ট করেছে।
এই সাত ক্রিকেটার হলেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, শফিউল ইসলাম ও নিহাদুজ্জামান।
সূত্র : বিসিবি
এই সাত ক্রিকেটার হলেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, শফিউল ইসলাম ও নিহাদুজ্জামান। তাদেরকে ফিক্সিংয়ের অভিযোগের ভিত্তিতেই বাদ দেওয়া হয়েছে কিনা সেটা স্পষ্ট করেনি বিসিবি। এর আগে অভিযুক্তদের বিদেশ ভ্রমণে বাঁধা জারি করলে এনামুল হক বিরক্তি প্রকাশ করেন। একাধিক গণমাধ্যমে এনামুল হক বলেন, কোনো অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত এমন নিষেধাজ্ঞা আরোপ করা উচিত না। তবে বিপিএল নিলামে না থাকা নিয়ে এখনো কারো মন্তব্য পাওয়া যায়নি।
গতবছর বিপিএলের পর ফিক্সিং অভিযোগকে আমলে নিয়ে তিন সদস্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তাদের দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে এবার আসর থেকে কিছু কর্মকর্তা এবং খেলোয়াড়কে বিরত রাখার পরামর্শ দেওয়া হয়। তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয় বিসিবির দূর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালকে।
বিপিএলের এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এর আগে বিসিবির তরফ থেকে জানানো হয় এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর মিরপুরে এবং ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
মে/হা/নোয়াখালী এক্সপ্রেস