শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার মৃত্যুদন্ডের পর এবার তার ভাগ্নি ও বোনের কারাদন্ড!

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১:৫৬ অপরাহ্ন
Tulip Sheikh Hasina Sheikh Rehana Noakhali Express
Tulip Sheikh Hasina Sheikh Rehana Noakhali Express

স্বৈরাচার খুনী শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ের পর এবার পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ২ বছর, তার নিজের ৫ বছর এবং তাঁর বোন শেখ রেহানার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তাঁদের এই কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল গত ১৩ জানুয়ারি।