শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

মসজিদে নামাজরত এলাকাবাসী: সে সুযোগে সন্ত্রাসীরা লুটপাট ও আগুন দেয় বসত ঘরে

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: রোববার, ৩০ নভেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
Noakhali Express

নোয়াখালী সদর উপজেলাধীন আন্ডারচর ইউনিয়নে এক পান ব্যবসায়ীর বসত বাড়িতে প্রথমে লুটপাট ও পরে আগুন দিয়ে ভষ্মীভূত করে দেওয়ার ভিডিও ফুটেজ আসে নোয়াখালী এক্সপ্রেসের হাতে।

রবিবার ফজর নামাজের সময় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে হোরনের বাড়িতে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এটি ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের ঠিক নামাজের সময় এ ঘটনা ঘটে। পাশেই মসজিদ ছিল। প্রতিদিনের মত মুসল্লীরা যখন নামাজে ছিলেন। তখন কয়েক মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা প্রথমে ঘরের মালিকদের মারধর করে ঘরের বাইরে বেঁধে রাখে। এরপর লুটপাট চালায়। একটা পর্যায়ে আগুন দিয়ে পুরো বসতঘর মাটির সাথে মিশিয়ে দেয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরী হয়েছে। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

Noakhali Express
আগুনে পুড়ছে বাড়ি – নোয়াখালী এক্সপ্রেস

স্থানীয় বাসিন্দা ও নোয়াখালী জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক রাশেদুল ইসলাম ভূঁইয়া বলেন, আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় সন্ত্রাসীদের নেতৃত্বে এইভাবে চলছে জবর দখল।
পাশে মসজিদে ফজর নামাজের জামায়াত হচ্ছে, আর পাশে সন্ত্রাসীরা হোরনের বাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করতেছে। লা’নত তোদের ওপর, তোদের কারণে আজ আমার এলাকার মানুষগুলো আতংকে দিন কাটাচ্ছে।

সূত্র আরও জানায় অপরাধীদের নাম অনেকে মুখে নিতে ভয় পায়। তারা সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। এরআগেও এলাকার সবধরণের অপরাধের সাথে এদের জড়িত থাকার অভিযোগও রয়েছে।

ভূক্তভোগী হোরন স্থানীয় বাংলা বাজারের একজন সাধারণ পান বিক্রেতা। নোয়াখালী এক্সপ্রেস ভূক্তভোগীর বক্তব্য নেওয়ার চেষ্টা করছে।