নোয়াখালীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি:
“চলো একসাথে গড়ি বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমীর ইসহাক খন্দকার কে নিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পেশাজীবি ওয়ার্ড দাঁড়িপাল্লায় টিমের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর আমীর মাওলানা ইউসুফ। আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী শহরের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল রাকীব, বিশিষ্ট শিক্ষাবিদ লাইসিয়াম স্কুল ও নোয়াখালী সিটি কলেজের প্রতিষ্ঠাতা এবং নোয়াখালী হাসপাতাল মালিক সমিতির সেক্রেটারি মিজানুর রহমান।
স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ উন্নয়ন এবং জনগণের সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।
সভায় বক্তৃতাকালে নোয়াখালী হাসপাতাল মালিক সমিতির সেক্রেটারি মিজানুর রহমান বলেন,
“স্বাস্থ্য সেবা দেশের মানুষের মৌলিক অধিকার। এই সেক্টরকে টিকিয়ে রাখতে হলে বেসরকারি হাসপাতালগুলোকে সুরক্ষা দিতে হবে এবং সেবার মান নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।”
তিনি আরও বলেন,“স্থায়ী ও উন্নত স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা এমন একজন জন প্রতিনিধিকে চাই, যিনি সমস্যাগুলো বুঝবেন এবং সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন।”
প্রধান অতিথি ইসহাক খন্দকার বলেন, স্বাস্থ্যসেবা উন্নত করতে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, ন্যায়ভিত্তিক নীতি এবং সবার সহযোগিতা। তিনি নির্বাচিত হলে নোয়াখালীর স্বাস্থ্য খাতকে আধুনিকায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় স্বাস্থ্যসেবায় নিয়োজিত বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরাও তাদের মতামত তুলে ধরেন।
