শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

নোয়াখালীতে শিবির বিএনপি নেতৃত্বের সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ২:০৮ অপরাহ্ন
NoaKhali Express
NoaKhali Express

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো “নববর্ষের প্রকাশনা ২০২৬” উপহার প্রদান কর্মসূচীর ৬ষ্ঠ পর্ব। সমকালীন সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের হাতে ছাত্রশিবিরের বার্ষিক এই প্রকাশনা তুলে দেওয়াকে কেন্দ্র করে পুরো আয়োজনটিই পরিণত হয় এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায়।

এই কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রশিবির নেতৃবৃন্দ উপহার প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির বর্তমান আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. নোমান এর হাতে।

Noakhali Express

উপহারপ্রাপ্ত নেতৃবৃন্দ ছাত্রশিবির নেতাকর্মীদের এই সৌজন্যমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং তরুণদের সৃজনশীল, জ্ঞানসমৃদ্ধ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উৎসাহ প্রদান করেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য শাখার সভাপতি হাবিবুর রহৃান আরমান বলেনএটি ইসলামী ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রম। প্রতি বছরই ইসলামী ছাত্রশিবির নববর্ষ উপলক্ষে নতুন প্রকাশনা বের করে।ইসলামী ছাত্রশিবিরের এই প্রকাশনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইকনিক পার্সেনদের সৌজন্য উপহার প্রদান করে থাকে। এতে নতুন এক সংস্কৃতির ধারা উন্মোচিত হবে বলে আমরা মনে করি এবং আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য মজবুত হবে ইনশাআল্লাহ

প্রকাশনা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর শিবিরের সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন
“এটি ইসলামী ছাত্রশিবিরের নিয়মিত কার্যক্রম। প্রতি বছরই ইসলামী ছাত্রশিবির নববর্ষ উপলক্ষে নতুন প্রকাশনা বের করে।ইসলামী ছাত্রশিবিরের এই প্রকাশনা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আইকনিক পার্সেনদের সৌজন্য উপহার প্রদান করে থাকে। এতে নতুন এক সংস্কৃতির ধারা উন্মোচিত হবে বলে আমরা মনে করি এবং আমাদের পরস্পরের মধ্যে সৌহার্দ্য মজবুত হবে ইনশাআল্লাহ”

ছাত্রশিবির ও বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যকার এই উপহার প্রদান পর্ব নোয়াখালীর রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক সম্মান, ইতিবাচক যোগাযোগ ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
নেতাকর্মীদের মতে, এ ধরনের আন্তরিক সম্পর্ক সমাজে সুস্থ রাজনৈতিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।