শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত…

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
Noakhali Express
Noakhali Express

আজ ০১লা ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় নোয়াখালী জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডা. মরিয়ম সিমি মহোদয়ের সভাপতিত্বে বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্য অনুসরণ করে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড জোরদারের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), নোয়াখালী।

অনুষ্ঠানে সিভিল সার্জন মহোদয় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।